সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

ইউজিসির বার্ষিক মূল্যায়নে ১০ম অবস্থানে কুবি

ইউজিসির বার্ষিক মূল্যায়নে ১০ম অবস্থানে কুবি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০ম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

১০০ নাম্বারের মধ্যে ৮৯.৫০ নম্বর পেয়ে ১৩ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইউজিসির সচিবালয় এবং প্রশাসন বিভাগের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পূর্বে ২০২০-২১ অর্থবছরে এপিএ মূল্যায়নে প্রাপ্ত নাম্বার ছিল ৫০, তিনি দায়িত্ব নেয়ার পর ২০২১-২২ অর্থবছরে এপিএ মূল্যায়নে ৬৯.৯৪ নাম্বার পেয়ে ১৯ ধাপ এগিয়ে ২৩তম অবস্থান করে এবং ২০২২-২৩ অর্থবছরে আরও ১৩ ধাপ এগিয়ে ১০ম অবস্থান করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এটি আমাদের জন্য একটি বিরাট অর্জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনকে এগিয়ে নেয়ার জন্য যেসকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কাজ করছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।

তাদের কারণেই এপিএ-তে এতবড় সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমাদের এই অর্জন এবং ক্রমাগত প্রচেষ্টায়, আমি আত্মবিশ্বাসী আমরা আগামী বছরে আরও ভালো ফলাফল অর্জন করতে থাকবো।

এই লক্ষ্যকে সুবিধাজনক করে, আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য যাতে গুণগত শিক্ষা, শিক্ষকতা এবং গবেষণার উন্নতি হয়।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর