সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
জুলাই মাসে ১০ খুন' মামলা ৫৪৩

কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান। সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত জুলাই মাসে বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে ৫৪৩ টি। এর মধ্যে খুনের ঘটনা ১০টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩০টি, রাহাজানি-দস্যুতা ৩টি এবং ২টি ডাকাতির ঘটনা ঘটেছে।

জুলাই মাসে মাদকের মোট মামলার সংখ্যা ৩০২টি। এছাড়া সভায় আইন শৃংখলা পরিস্থিতি, জাতীয় শোক দিবস পালন, মাদক, ভেজাল ঔষদ বিক্রি ও লাইসেন্স বিহীন ফার্মেসিগুলোতে অভিযান, যানজট নিরসন, জিবির নামে চাঁদা উঠানো, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বল্য বিবাহ, দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, মেঘনা নদীতে ট্রলারে চাঁদাবাজি, গুজব সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, বীর মুক্তিযোদ্ধা জি এম সেকান্দার, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর