শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

দাউদকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাচ্ছে আরও ৯০টি ভূমিহীন পরিবার

দাউদকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাচ্ছে আরও ৯০টি ভূমিহীন পরিবার
মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে জমি ও ঘর পাচ্ছে আরও ৯০টি ভূমিহীন পরিবার। আগামীকাল বধুবার (৯ আগস্ট)সকালে একযোগে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ৯০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেতে যাচ্ছে। মঙ্গলবার (০৮আগস্ট)বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান।

দাউদকান্দি উপজেলায় মোট ৪৭৬টি ঘরের মধ্যে ৩৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়েছে। বুধবার(৯ আগস্ট) চতুর্থ পর্যায়ে (১ম ধাপে)৯০ টি ঘরসহ মোট ৪৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হবে।

এ বছরের মধ্যে বাকী ২৬টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে দাউদকান্দি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে ৷ এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.জিয়াউর রহমান৷

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়