শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

কুমিল্লায় জোরপূর্বক ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় জোরপূর্বক ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে প্রেমের সম্পর্কের জের ধরে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মহিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮)।

মামলার বিবরণে জানাযায়- ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টার পূর্বে যেকোন সময় কুমিল্লা লাকসাম থানাধীন গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়ীতে পরিত্যক্ত ঘরে আসামি মহিন উদ্দিন ভিকটিম নাছিমা আক্তার (২৪) কে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করিয়া গলায় ও মুখে কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হাতা পা বেঁধে ঘটনা স্থলে ফেলিয়া পালিয়ে যায়।

এ ব্যাপারে ঐদিন নিহতে ভাই কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন জয়নগর দক্ষিণ পাড়া হাজী বাড়ীর জুনাব আলীর ছেলে ফজলে রাব্বী বাদী হয়ে একই জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮) কে আসামি করে

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯ (২) ধারার বিধানমতে মামলার রুজু করেন ( যাহার জি. আর ৩৫/২০১৯, লাকসাম থানার মামলা নং-২৪)। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং ১৯২)।

পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে রাষ্ট্রপক্ষে মানীত ১৫জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ মহিন উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থ দণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।

রায়ে আরও উল্লেখ করেন যে, আসামীর মৃত্যু দন্ডাদেশ মাননীয় হাইকোর্ট ডিভিশন কর্তৃক অনুমোদন (confirmation)বসাপেক্ষে তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে গলায় ফাঁসির রজ্জু দ্বারা ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি