শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

দাউদকান্দির টামটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিবন্ধীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা

দাউদকান্দির টামটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিবন্ধীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের এক প্রতিবন্ধীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সিসিটিভি ফুটেজে দেখা যায়,

আজ সকাল ৭ টায় উপজেলার টামটা গ্রামের নিজ বাড়ী হতে প্রতিবন্ধী আমির হোসেন (৫৭) প্রতিদিনের ন্যায় হুইল চেয়ারে বাড়ি থেকে সড়কে বের হলে ওই গ্রামের নাসিম এসে পেছন থেকে প্রতিবন্ধীকে কোদাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ইলিয়টগঞ্জ হসপিটালে নিয়ে গেলে প্রতিবন্ধী আমির হোসেনের মৃত্যু হয়।

জানা যায়, গ্রাম্য ডাক্তার নাসিম ও প্রতিবন্ধী আমির হোসেন উভয়ে মামাতো ফুফাতো ভাই। তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন যাবত মামলা ও বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে তাকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করে।

গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মো. আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এবং ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করি। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।রআমরা মৃতদেহটি ময়তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এঘটনায় পুলিশ এবিএম ওসমান গনি নাসিম ডাক্তার (৫৫), মোঃ শামীম ওসমান (৪৮), মোঃ শাহাদাৎ (৩৫), মোঃ সিয়াম (২৭) ও  মোঃ সিহাব (২৯) কে গ্রেফতার করে।

উল্লেখ্য, প্রতিবন্ধী আমির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৩৫ )২০২১ সালে এই গ্রাম্য ডাক্তার নাসিমের পরিবারের সহিত ঝগড়া বিবাদের এক পর্যায়ে মৃত্যুবরণ করেন পরবর্তীতে স্টক করেছে মর্মে ইউডি মামলা হয়।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি