শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

সামান্য বৃষ্টিতে চলাচলে অনুপযোগী সড়ক ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার কয়েক গ্রামের মানুষ

সামান্য বৃষ্টিতে চলাচলে অনুপযোগী  সড়ক ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার কয়েক গ্রামের মানুষ
মো: আব্দুল আলিম খান:
সামান্য বৃষ্টিতেই অনুপযোগী হয়ে যায় ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর - চাড়িপাড়া সড়ক। প্রতিদিন সাজঘর, চাড়িপাড়াসহ কয়েক গ্রামের শতশত মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। ফলে ভুগান্তির অন্ত নেই এই দিয়ে সড়ক দিয়ে চলাচলকারী মানুষের।

একটু বৃষ্টিতে দেড় কি. মি. এই কাচা সড়কটিতে খানাখন্দ ও পেক-কাদায় ভরে যায়। তখন হেটেও চলাচলেরও কোন উপায় থাকেনা। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেতে চায়না এই সড়ক দিয়ে। তবুও মানুষ কর্মের প্রয়োজনে প্রতিদিন ছুটতে হয় এই সড়ক দিয়ে কিন্তু রাস্তার এই বেহাল অবস্থার কারণে তারা প্রতিদিন পড়তে হয় চরম ভোগান্তিতে। সবথেকে বেশি ভোগান্তিতে পড়ে নারী শিশু ও স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটিতে চলাচলকারী পথচারী একেবারে নেই। যারা হেটে চলাচল করছে তারা জুতা হাতে নিয়ে হাটছেন। জানতে চাইলে পথচারী মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মো. আমিনুল ইসলাম বলেন,

কাঁচা এই সড়কটিতে অন্য সময় অটোরিক্সা ও সিএনজি চললেও বৃষ্টির দিনে হেটে চলাও অসম্ভব। অটোরিক্সা চালক জহির মিয়া বলেন, বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত আমি এই সড়কে অটু চালিয়েছি এখন অন্য সড়কে চালাই। বৃষ্টির কারণে সড়কে ছোটবড় অনেক গর্ত হয়েগেছে, সড়কটি মেরামত না করলে বৃষ্টি শেষ হলেও অটো বা সিএনজি চালানো যাবেনা।

এব্যাপারে চান্দলা মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক কামরুল হাসান বলেন, গতকাল রাতে আমার বড় ফুফু হঠাৎ অসুস্থ হয়ে পড়েলে হাসপাতালে নেওয়াটা অতি জরুরি হয়ে পরে। কোন সিএনজি বা অটোরিক্সা এই পথদিয়ে যেতে রাজিনা হওয়ায় অন্য পথদিয়ে ৫/৬ কি.মি. পথ ঘুরে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হয়।

তিনি দাবী জানান, সরকারের যে কোন প্রকল্প থেকে এই দেড় কি.মি. সড়কটি করে দিলে আমাদের অত্র এলাকার মানুষের কষ্ট দুর হত।

চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, এই রাস্তাটি মাটি ভরাট করে প্রশস্ত করেছে। পাকাকরনের জন্য উপজেলায় আবেদন করেছি। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহি অফিসার রাস্তাটির দেখে গেছেন। আশা করি অচিরেই পাকাকরনের কাজ শুরু হবে।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার