শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন
শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটিতে

যুগ্ন সম্পাদক হলেন দাউদকান্দির কৃতিসন্তান হাসান কবির জনি

যুগ্ন সম্পাদক হলেন দাউদকান্দির কৃতিসন্তান হাসান কবির জনি
দেশের শেয়ারবাজার বিটের সাংবাদিকদের সংগঠন 'শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র নতুন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দাউদকান্দির কৃতি সন্তান হাসান কবির জনি।

সোমবার (২৯ মে) রাজধানীর গুলশান নর্থ ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব হাসান ও তৃষ্ণা হোমরায় তন্বী।

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে হাসান কবির জনি অর্থনীতি বিষয়ক সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত জীবনে তিনি শেয়ারবাজার বিষয়ক দেশের একমাত্র জাতীয় দৈনিক শেয়ার বিজের চীফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন।

এছাড়াও জাতীয় দৈনিক দেশ প্রতিক্ষনের বার্তা সম্পাদক, পুঁজিবাজারডটকমের বিশেষ প্রতিবেদক, শেয়ারবাজার বিষয়ক দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল শেয়ারনিউজ২৪.কমের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অর্থনীতি বিষয়ক দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বিজনেস জার্নাল-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ওইদিন কমিটির সকল সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী অন্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো: সানি আহম্মেদ এবং রাজিব জামান। এছাড়া যুগ্ম সম্পাদক বাবু কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রহমান রনো, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ

কোষাধ্যক্ষ বাবলি ইয়াসমিন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে স্বপ্ন রোজ দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, হাসান কবির জনি কুমিল্লা জেলাধীন দাউদকান্দি উপজেলার খানেবাড়ী গ্রামের ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মো: হুমায়ুন কবির ভূইয়া বর্তমানে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাধীনতা পরবর্তী সময় থেকেই তার পরিবারের সদস্যরা এলাকার উন্নয়নে এবং অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার