শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী

রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে রিজার্ভ ছিল শূন্য দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এখন সেটা ৩১ বিলিয়ন ডলার। ফলে এ দুশ্চিন্তার কোনো কারণ নেই।

সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সম্মেলন হয়। শেখ হাসিনা বলেন, আমরা একখণ্ড জমিও অনাবাদি রাখব না। সব পতিত জমিতে চাষাবাদ করব।

নিজেদের উৎপাদিত ফসল দিয়ে নিজেরা চলব। অন্যের ওপর নির্ভর করব না। তিনি বলেন, যেসব দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে, সেসব দেশের কাছ থেকে কিছু কিনব না আমরা। বিশ্বজুড়ে খাদ্য সংকট চলছে। উন্নত দেশেও খাবারের সমস্যা দেখা দিয়েছে।

জনসাধারণের উদ্দেশে সরকার প্রধান বলেন, একটির বেশি টমেটো বা ছয়টির বেশি ডিম কিনবেন না। রোজায় কোনো হাহাকার শোনা যায়নি। কেউ ভিক্ষা চায়নি। সবাই ইফতারের জন্য এগিয়ে এসেছে।

শেখ হাসিনা বলেন, কেউ নিষেধাজ্ঞার ভয় দেখাবে,আর আমরা সেটা নিয়ে কী বসে থাকব? অনেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। তবে আসল কথা হলো, দেশের মানুষই নিজেদের বিরুদ্ধে বদনাম করছে। গত ২৫ এপ্রিল জাপানে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানে দুই দেশের মধ্যে আটটি চুক্তি হয়। ২৯ এপ্রিল যুক্তরাষ্ট্রে যান তিনি। যেখানে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়