মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

রোটারি ক্লাব অব কুমিল্লার ইফতার মাহফিল

রোটারি ক্লাব অব কুমিল্লার ইফতার মাহফিল
রোটারি ক্লাব অব কুমিল্লার আয়োজনে নিয়মিত সাপ্তাহিক ক্লাব সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর নগরীর বাগিচাগাঁও পিডিজি আজিজুল হক রোটারি সেন্টারে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন হাফেজ মাওলানা সৈয়দ শরফুদ্দীন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারির নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট সাবেক অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম। বিশেষ অথিতি হিসেবে ছিলেন ইনকামিং ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি সামিনা ইসলাম, অ্যাসিস্ট্যান্ট গভর্নর মোঃ সিরাজুল হক, আই পি পি এডভোকেট ইউনুস ভুইয়া।

ক্লাব সেক্রেটারি আহমেদ উল্লাহ আসাদীসহ অন্যান্য ডিস্ট্রিক্ট লিডার, পিপি ও রোটারিয়ানরা। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন ক্লাব সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবিৱ মাসউদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. আবদুল হককে পিএইচএফ পিন পরিয়ে দেন। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান রোটারিয়ান ইমামুজ্জামান চৌধুরী শামীম ও রোটারিয়ান এডভোকেট তানজিনা আক্তার।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ সরফুদ্দিন। এসময় রোটারী ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল