বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত
লক্ষ্মীপুর জেলায়

১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেলো ৬৬ জন

১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেলো ৬৬ জন
লক্ষ্মীপুরে ১৬০ টাকার ব্যাংক ড্রাফট দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৬৬ জন। এদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ১ জন নারী কনস্টেবল রয়েছেন।

চাকরি নয়, সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে স্বচ্ছভাবে টাকা-পয়সা, ঘুষ, দুর্নীতি ও তদ্বির-সুপারিশ ছাড়া শুধুমাত্র মেধা ও যোগ্যতার মূল্যায়নে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়ার পর উত্তীর্ণ প্রার্থীরা সাংবাদিকদের সামনে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও তাদের মিষ্টি মুখ করান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। ওই মুহূর্তে নিয়োগপ্রাপ্তরা আবেগআপ্লুত হয়ে যায়।

একইসময় অনেক অভিভাবকও আবেগে কান্নায় ভেঙে পড়েন। ১৬০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়ে পুলিশে চাকরি পাওয়ার বিষয়টা তাদের কাছে রূপকথার গল্পের মতই হয়েছে বলে প্রার্থী এবং তাদের অভিভাবকরা জানান। উপস্থিত অনেক অভিভাবক আবেগে পুলিশ সুপারকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ৬৫ পুরুষ ও ১ নারী পুলিশ কনস্টেবলের প্রাথমিকভাবে চাকরি হয়েছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ কনস্টেবলরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। দেশ ও জনগণের জন্য সঠিকভাবে তারা দায়িত্ব পালনের পাশাপাশি সেবা দিয়ে যাবেন। তাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্বল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান