মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
শাহ আলম রানা, খাগড়াছড়ি: মহান স্বাধীনতার মাসে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন।

১৫ মার্চ (বুধবার) সকালে  বীর সেনানীদের স্মরণ করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কলেজিয়েট হাই স্কুল মাঠে উপজেলার ৩৭জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি,জি। এছাড়াও স্থিতিশীলতা এবং শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে

বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচির ১৫ মার্চ (বুধবার) প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ২হাজার পরিবারের মাঝে বিনামূল্যে বীজ ও ফলজ গাছের চারা, ৮টি কলেজের ১৬৫জন পাহাড়ী-বাঙ্গালী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ, বিশুদ্ধ পানির সংকট নিরসনের লক্ষে ১৫০ পরিবারে মাঝে পানির ফিল্টার

বিদ্যুৎ বিহীন ২০পরিবারের মাঝে সোলার প্যানেল, বেকারত্ব দূরীকরণে স্ব-নির্ভরতার সুযোগ ও সুবিধা বঞ্চিত ২০পরিবারের মাঝে সেলাই মেশিন, আসন্ন বর্ষা মৌসুমে দুঃস্থ ও অসহায় পরিবার যাতে বৃষ্টিতে না ভেজে এ লক্ষ্যে ২০পরিবারের মাঝে ঢেউটিন, একজন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১৯ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছি। এধারা অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত কর তিনি বলেন এ ব্যাপারে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

একই সাথে গুইমারা কলেজিয়েট হাই স্কুল মাঠে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। প্রায় ১২শতাধিক অসুস্থ ব্যক্তিকে গাইনী, ডেন্টাল ও মেডিসিন সংক্রান্ত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমাসহ, গুইমারা রিজিয়নের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল