মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

সেদিন দরজা-জানালা বন্ধ করে ৭ই মার্চের ভাষন শোনেছিলাম: মোহাম্মদ আলী

সেদিন দরজা-জানালা বন্ধ করে ৭ই মার্চের ভাষন শোনেছিলাম: মোহাম্মদ আলী
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগির ভূঞা, দাউদকান্দি উপজেলা আ'লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলো, কুমিল্কৃলা উত্তর জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি মো. রকিব উদ্দিন, জেলা পরিষদ সদস্য জেবুন নেছা প্রমূখ ।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার অনেক বছর পর্যন্ত ৭ই মার্চের ভাষন বন্ধ ছিলো। আমার খেয়াল আছে। আমি তখন ৫ম অথবা ৬ষ্ঠ শ্রেনীতে পড়ি। ক্যান্টনমেন্ট থাকি। পত্রিকায় ৭মার্চ সম্পকে খবর পড়ে ভাষণ শোনার আগ্রহ হয়। বাবা ভাষণের ক্যাসেট এনে দিলে, দরজা জানালা বন্ধ করে, তখন সাউন্ড কমিয়ে ভাষন শোনতে হয়েছে। একটি গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাষণকে বিনাশ করতে চেয়েছিলো।

আমরা বেঈমানের জাতি। পৃথিবীতে আমাদের মতো বেঈমানের জাতি আর নেই। দুজন ব্যক্তির জন্য আমরা লজ্জিত। মিরজাফরের বেঈমানির কারনে ২শ বছর গোলামি করতে হয়েছে। আর খুনি মোশতাক' জাতির পিতাকে হত্যা করেছে।

তিঁনি আরো বলেন, পৃথিবীতে আর কোন জাতি আছে কিনা জানিনা। যাঁরা তাঁদের নিজের জাতির পিতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে 'বাংলাদেশ হতো না। আমি উপজেলা চেয়ারম্যান হতে পারতাম না। আজকের এতো উন্নত বাংলাদেশ হতো না। আমাদের তরুণ শিক্ষার্থীদের আরো বেশি ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর জন্য দোয়া করি, মহান আল্লাহ ওনাকে জান্নাতিাসী করুক।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর