মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহত বেড়ে ৬, তদন্ত কমিটি গঠন

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহত বেড়ে ৬, তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ছয় জন মারা গেছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সাত সদস‌্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মো. শামসুল আলম (৫৬), মো. ফরিদ (৩৬), রতন লখরেট (৪৫), আব্দুল কাদের (৫০) ও মো. সালাউদ্দিন (৩৫)। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে ওই ঘটনায় আহত ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এই কমিটির প্রধান। কমিটির অন্য সদস্যরা হলেন- সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ সুপারের একজন প্রতিনিধি, ডিআইজি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি এবং বিস্ফোরক পরিদপ্তর এর প্রতিনিধি। কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (৪ মার্চ) রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে ও সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার জন্য কন্ট্রোল রুম ও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

এমএফ/প্রিন্স
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে