শনিবার, ০১ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০১ অগাস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
বরিমালের হিজলা উপজেলায়

গ্রেপ্তার এড়াতে ২১ বছর ছদ্মবেশে আলী উদ্দিন"

গ্রেপ্তার এড়াতে ২১ বছর ছদ্মবেশে  আলী উদ্দিন"
দীর্ঘ ২১ বছর ছদ্মবেশে বিভিন্ন স্থানে পালিয়ে থেকেও লাভ হলো না স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলী উদ্দিন বাঘার। ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮-এর সদস্যরা। গ্রেফতার বাঘা (৪৩) বরিশালের হিজলা উপজেলার লেমুয়া এলাকার মৃত রমিজ উদ্দিন বাঘার ছেলে।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আলী উদ্দিন বাঘা বরিশালের হিজলার বাসিন্দা হলেও সে ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দ্রকপুরে সর্বশেষ আত্মগোপনে ছিল।

২০০১ সালের ১৯ মার্চ আলী উদ্দিন বাঘার সঙ্গে হেলেনা ওরফে রোকেয়া নামে এক নারীর বিয়ে হয়। বিয়ের ৬-৭ মাস পর পারিবারিক কলহজনিত কারণে এলোপাতাড়ি পেটে লাথি ও কিলঘুষি মেরে স্ত্রী হেলেনাকে হত্যা করে আলী উদ্দিন বাঘা। এ ঘটনায় ২০০২ সালে হেলেনার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আর সেই থেকে দীর্ঘ ২১ বছর স্ত্রী হত্যা কা‌রী আলী উদ্দিন বাঘা বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিল। যে মামলায় আদালত বাঘাকে মৃত্যুদণ্ডের রায় দিলেও সে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সম্প্রতি র‌্যাব-৮ ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাঘার অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে বরিশালের হিজলা থানায় হস্তান্তর করে বলে জানিয়েছেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

পিকে/এসপি
ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ

ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ