শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

বারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মানিক সওদাগরের সমর্থকের উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

বারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মানিক সওদাগরের সমর্থকের উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় সংবাদ সম্মেলন করেছে ওই স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাজারুল ইসলাম (মানিক সওদাগর)।

বৃহস্পতিবার দুপুরে আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মাজারুল ইসলাম (মানিক সওদাগর) নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, গেল বুধবার রাতে আমার সমর্থকরা ব্যানার পোস্টার লাগানোর জন্য কানড়া দুর্গাপুর এলাকায় যায়। ইউনিয়নের ওই এলাকায় পৌছলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (টেলিফোন ) শফিউল বাসার সুমনের সমর্থকরা তাদেরকে ব্যানার পোস্টার লাগাতে বাধা প্রদান করে।

এক পর্যায়ে আমার সমর্থক মনিরকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। মনিরকে না পেয়ে তার বাড়ীতে ভাংচুর করে। একই সময়ে হামলায় আমার আরেক কর্মী শাহ আলম মুন্সি (৫০) আহত হয়েছে। সে বর্তমানে গৌরীপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমি এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।

টেলিফোন প্রতিকের প্রার্থী শফিউল বাসার সুমনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিঁনি বলেন, আমার গ্রামে এসে আমার লোকজনকে আমার ব্যানার টানানোতে বাধা প্রদান করে এবং আমার ব্যানার সরিয়ে নেয়ার জন্য ১০ মিনিটের আল্টিমেটাম দেয়। এবং আমার লোকজনকে চরথাপ্পর মারলে। গ্রামবাসী জানতে পেরে দৌড়ানি দিলে তারা চলে যায়। আমার লোকজনকে মারধরের ঘটনায় অভিযোগ দায়ের করেছি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর ভূঞা বলেন, রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর এঘটনায় উভয় পক্ষের পৃথক দু’টি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপোক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। আর নির্বাচনকে ঘিরে কোন ধরনের সহিংসতাকারী কাউকে ছাড় দেয়া হবে না।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার