শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

লালমাই উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

লালমাই উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
কুমিল্লা লালমাই উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম। মঙ্গলবার সকালে রির্টানিং অফিসারের কার্য্যালয়ে এই প্রতীক বিতরণ করা হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক ও সরকারী কলেজের সাবেক ভিপি কামরুল হাসান শাহিন পেয়েছেন দলীয় মার্কা নৌকা, সতন্ত্র প্রার্থী সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার পেয়েছেন আনারস মার্কা, স্বতন্ত্র প্রার্থী মো: হারুনুর রশিদ মজুমদার পেয়েছেন কাপ পিরিজ মার্কা।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান পেয়েছেন চশমা মার্কা, কাজী কামরুল হাসান ভুট্টো পেয়েছেন টিউবওয়েল মার্কা, আবদুল মোতালেব পেয়েছেন তালা মার্কা, বীর মুক্তযোদ্ধা মো: মোস্তফা পেয়েছেন টিয়া পাখি , ফজলুর রহমান পেয়েছেন মাইক মার্কা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী মাহমুদা আক্তার পেয়েছেন ফুটবল মার্কা, মধুছন্দা বনিক পেয়েছেন কলস মার্কা, নাজমা আক্তার পেয়েছেন পদ্মফুল মার্কা, পারুল আক্তার পেয়েছেন বৈদ্যুতিক পাখা মার্কা।

উল্লেখ্য, আগামী ১৬ই মার্চ কুমিল্লা লালমাই উপজেলা পরিষদের নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম ও সহকারি রিটার্নি অফিসারের দায়িত্ব পালন করবেন লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা। লালমাই উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ৩শ ৬৫জন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার