সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

বুড়িচংয়ে অটো রাইস মেইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা

বুড়িচংয়ে অটো রাইস মেইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার এর নেতৃত্বে উপজেলার পারুয়ারা এলাকায় ৩ টি অটো রাইস মেইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনক করা হয়।

আজ মঙ্গলবার সকালে রাইস মেইলগুলোতে অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। চিমন্নী ( চুঙ্গী) ৭০ ফিটের নীচে থাকায় এবং পরিবেশ অধিদপ্তর নিয়মনীতি না মেনে রাইস মেইলস চালানোর অভিযোগে এ জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর শিল্প এলাকার পারুয়ারার ৩ অটো রাইস মেইলসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।

অভিযানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান অটো রাইস মেইলসের চুঙ্গী ( চিমন্নী) ৭০ ফিটের নীচে এবং পরিবেশের অধিদপ্তরের নিয়মনীতি অনুসরণ না করে পরিচালনা করেন ৩ টি রাইস মেইলস। এসমস্ত রাইস মেইলস থেকে নির্গত ধোয়া ও ছাই পরিবেশের ব্যপক ক্ষতি সাধিত করে আসছে। পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি অনুসরণ না করায় এই অটো রাইস মেইলস গুলোকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

অভিযুক্ত রাইস মেইলস সমূহ হলো, সোনার বাংলা এগ্রো ফুড লিঃ এর মালিক মোঃ আবুল হোসেন কে ২ লক্ষ টাকা, কৃষান ফুড অটো রাইস মেইলসের মালিক মোঃ মনির হোসেন কে ২ লক্ষ টাকা এবং থাই অটো রাইস মেইলস এর ম্যানেজার আতিকুল ইসলাম কে ২ লক্ষ টাকা মোট ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন এবং দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর