শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঞ্চল্যকর সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যা মামলায় সন্দেহজনক ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওই উপজেলার ভোগলমান গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শাহজাহান আলী (৪২), গুল্টা গ্রামের সুধীর উরাঁওয়ের ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩৯) ও মাধাইনগর গ্রামের সুবেন্দ নাথ বড়াইকের ছেলে সাধন চন্দ্র বড়াইক (৪৮)। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে স্থানীয় ভোগলমান চারমাথা বাজারে তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় ১৫/২০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী অতর্কিত ওই ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালায়।

এব্যাপারে নিহতের বড় ছেলে রহুল আমিন বাদী হয়ে অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়