মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মেলায় উঠেছে সুমন মিয়ার কিশোর উপন্যাস ‘ভার্সিটি চান্স’

মেলায় উঠেছে সুমন মিয়ার কিশোর উপন্যাস ‘ভার্সিটি চান্স’
অমর একুশে বইমেলা ২০২৩ এ আসছে তরুণ লেখক ও কবি মো. সুমন মিয়ার প্রথম উপন্যাস 'ভার্সিটি চান্স' একটি সমকালীন সামাজিক-ট্রাজিক উপন্যাস। বইটি প্রকাশ করছে স্বদেশ শৈলী প্রকাশন। এবারের বইমেলা তার লেখা দু’টি বই প্রকাশিত হবে। তার মধ্যে রয়েছে কবিতার বই ‘মনের দেয়ালে আঁকা’ এবং কিশোর উপন্যাস 'ভার্সিটি চান্স'।

দু’টি বই নিয়েই বেশ আশাবাদী লেখক। তিঁনি মনে করেন 'ভার্সিটি চান্স' উপন্যাসটি পড়ে পাঠক গল্পের মধ্যে ডুবে থাকবেন। কলেজ জীবনের সোনালী দিনগুলোর কথা মনে পড়বে। রোমাঞ্চিত করবে সেই সব বর্ণিল দিনগুলো। শিক্ষাঙ্গন, সহপাঠি, শিক্ষক, পাঠ্যপুস্তক, পরীক্ষা, পরীক্ষার হল, নতুন নতুন স্বপ্নের হাতছানি, কিশোর বয়সের দুরন্তপণা, ভাললাগা, ভালবাসা, বিরহ, ভর্তি পরীক্ষা ও চান্স পাওয়া না পাওয়ার উপর জীবনের মোড় ঘুরা এসবকিছু জীবন চরিতের সাথে সমন্বয় করে সুন্দরভাবে সাজানো হয়েছে।

বইমেলার আগে 'ভার্সিটি চান্স' বইটির প্রি অর্ডার চলছে। বইটি সম্পর্কে লেখক সুমন মিয়া বলেন, 'ভার্সিটি চান্স' আমার ১ম উপন্যাস। 'ভার্সিটি চান্স' এর গল্পটি বুনা হয়েছে একটি গ্রামীণ জনপদের কলেজ জীবনের কিছু ছাত্রছাত্রীকে ঘিরে। যেখানে কলেজ জীবনে স্বপ্ন গড়ার ভিত্তি সহপাঠিরা এক সাথে একে অন্যের সহযোগী হয়, সুখ দুঃখের দিনগুলো হোস্টেল এবং কলেজ জীবনের সাথে সমন্বয় করে বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়ার জন্য প্রস্তুতি নেয়।

বিনির্মাণ করে একটি সুন্দর জীবন । অনেকে ভার্সিটিতে চান্স পায় আবার কেউ পায় না। কিন্তু রাষ্ট্রিয় কিছু কিছু প্রতিকুলতা কিংবা অনাকাঙ্খিত কোন ঘটনায় বলির পাঠা হয়ে সেই স্বপ্ন ভেঙ্গে গেলে কেউ দায়ি হয় না। শুধুমাত্র নিজেকে সেই যন্ত্রনা বয়ে চলতে হয়। গল্পটি মুলত ট্রাজিডি। কিছু অপ্রাপ্তি, বিয়োগ ব্যাথায় কাতর করে পাঠককে এবং গল্পের প্রতিটি চরিত্রকে।

আশা করি 'ভার্সিটি চান্স' উপন্যাসটি আপনাকে কলেজ জীবনের সময়গুলোকে স্মরণ করিয়ে দিবে। কারণ গল্পের প্রতিটি চরিত্রই প্রধান হিসেবে কাজ করেছে। তিনি আরও বলেন, 'ভার্সিটি চান্স' উপন্যাসটি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার প্রথম কাব্যগন্থ্য ‘গহীনে শব্দ’ প্রকাশিত হয়েছিল বইমেলা ২২এ। ‘গহীনে শব্দ’ নিয়ে পাঠকদের আগ্রহ আমাকে অনুপ্রেরণা দিয়েছে। পাঠকদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করে। বইটির এখন প্রি-অর্ডার চলছে। উল্লেখ্যঃ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বেড়ে উঠা তরুণ লেখক মো. সুমন মিয়া পেশায় একজন চাকুরীজীবি।

চাকুরীর পাশাপাশি লেখালেখি করেই তিনি নিজের মনের শান্তি অনুভব করেন। সুমন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রসাশন থেকে মানব সম্পদ ব্যবস্থাপনার উপর উচ্চতর ডিগ্রীসহ এমবিএ ও ইংরেজী সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি জনপ্রিয় বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ডাক বাংলা সাহিত্য একাডেমি'র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ এ তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তিনি ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতি এর সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়াও "চান্দিনা দর্পণ" ম্যাগাজিনের সাবেক সম্পাদক ছিলেন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করি তাঁর লেখা পড়ে পাঠক উপকৃত হবেন।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে