শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

ভূমিকম্পে তুর্কীয়ে'র ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে জরুরী মানবিক ত্রাণ সহায়তা দিলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

ভূমিকম্পে তুর্কীয়ে'র ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে জরুরী মানবিক ত্রাণ সহায়তা দিলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
ভূমিকম্পে বিপর্যস্ত তুর্কীয়ে এর ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে জরুরী মানবিক ত্রাণ সহায়তা প্রদান করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ দুপুরে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত টার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিসের (TİKA - Turkish Cooperation and Coordination Agency) সমন্বয়কারী সেভকি মারথ বারিশ এর কাছে ৫০০০ কম্বল হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব। টিকা অফিসের সমন্বয়কারীর সাথে সাক্ষাতে চেয়ারম্যান বলেন, চরম এই মানবিক সংকটে তুরস্কের বিপন্ন মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। টিকা অফিসের সমন্বয়কারী এই মানবিক সহায়তা প্রদানের জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি’র) এর সাথে সমন্বয় করে সিরিয়া তেও ত্রাণ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তুর্কি ও সিরিয়া তে মানবিক সহায়তা পাঠাতে চাইলে সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। মানবিক সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো: মিজানুর রহমান, আইএফআরসি’র অপারেশন ম্যানেজার আলী আকগুল সহ সোসাইটির স্বেচ্ছাসেবক ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়