সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দি পৌরসভায় অনলাইন সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দাউদকান্দি পৌরসভায় অনলাইন সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নাগরিক সেবায় গতিশীলতা আনয়নের জন্য দাউদকান্দি পৌরসভার বিভিন্ন প্রকার সনদ অনলাইনে প্রদানের একটি প্লাটফর্মের আজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার, দাউদকান্দি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, পৌর প্রশাসকের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম, পৌরসভার কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা।

দাউদকান্দি পৌরসভা থেকে বিতরনকৃত নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জাতীয়তা সনদ, প্রত্যয়ন পত্রসহ বিভিন্ন প্রকারের সনদ এখন পর্যন্ত অফলাইনে বিতরন করা হতো। এতে করে অনলাইন ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।

নতুন এই সেবা ব্যবস্থার মাধ্যমে যাবতীয় সনদ অনলাইনে ভেরিফিকেশন সম্ভব হবে। সনদ বিতরন অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের হাত থেকে এসময় উপকারভোগীগণ সনদ গ্রহণ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ এসময় নাগরিক সেবা ত্বরান্বিত করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।

পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি জানান প্রাথমিকভাবে নাগরিক সনদে কিউ আর কোড সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সেবাসমূহও এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এই সেবার মাধ্যমে সনদ জালিয়াতি রোধ ও স্বচ্ছতা আনয়ন সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর