বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে

দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক প্রথম আলো' পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মো. আবদুর রহমান ঢালীকে বখাটে ইভটিজিংকারীরা মারধর করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার গৌরীপুর বাজারে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষক আবদুর রহমান ঢালী ইত্তেফাক-কে জানান, সকাল থেকেই বিদ্যালয়ের সামনে বখাটেদের আনাগোনা লক্ষ্যকরি। শহীদ দিবস উদযাপন শেষে বিদ্যালয়ের অস্টম শ্রেনীর দুইজন মেয়ে
শিক্ষার্থী গেট থেকে বের হলে কয়েকজন বখাটে সন্দেহজনক আচরণ লক্ষ্য করি।

আমি নিজে শিক্ষার্থীদের অটোরিক্সায় উঠিয়ে দেই। তাদেরকে বিদায় দিয়ে বাজারে প্রবেশ করতেই পেছন থেকে ইভটিজিংকারী বখাটে রনি কয়েকজনকে সাথে নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে কিল ঘুষি মারে। পরে, কয়েকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমি পুলিশ, ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আমাদেরকে জানালে তাৎক্ষনিক পুলিশ পাঠাই। হামলাকারী বখাটে রনি গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে ভাড়া বাসায় থাকে। গ্রেফতারে অভিযান চলছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়েছি। হামলাকারীকে ধরতে পুলিশ কাজ করছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর