শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০৮ জনের নামে চট্টগ্রামে হত্যা মামলা

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০৮ জনের নামে চট্টগ্রামে হত্যা মামলা
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৮ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে চট্টগ্রামে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে আসামী করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বাংলাদেশ বুলেটিনকে বলেন, গতকাল রেববার রাতে পাঁচলাইশ থানায় মামলাটি করেন ওয়াসিম আকরামের মা জোসনা বেগম। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,

চট্টগ্রামের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর নাম উল্লেখ রয়েছে।

এছাড়া মামলায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও উল্লেখ যোগ্যদের মধ্যে রয়েছে যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, পটিয়া উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা দিদারুল আলম, স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম সম্পাদক মোঃ সাইফুদ্দিন,

দিদারুল আলম মাসুম, মহিউদ্দিন শাহ, নগর স্বেচ্ছা সেবক লীগ সভাপতি দেবাশীষ পাল দেবু, নগর স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদম আজিজুর রহমান আজিজ, জাফরনালম প্রকাশ বাইট্টা জাফর, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মাহমুদুল করিম, সুভাষ মল্লিক সবুজসহ ১০৮ জনের নাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই ওয়াসিম আকরাম ছাত্র জনতার সমাবেশে অংশ নিতে বারকোড রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ‘ইন্ধনে’ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে সমাবেশে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন ওয়াসিম।

মৃত্যুর পর ওয়াসিম আকরামকে নিজেদের কর্মী দাবি করে চট্টগ্রাম মহানগর বিএনপি। নিহত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন তারা।

« সূত্র: দৈনিক বাংলাদেশ বুলেটিন »
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার