সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

"যেসব খাবার গরমে শরীরকে আরাম দেয়"

"যেসব খাবার গরমে শরীরকে আরাম দেয়"
গরমের সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠেছেন দেশবাসী। এই গরমে কোনো খাবার খেয়েও শান্তি মেলে না। তাই গরমের সময়ে শুধু কী খাচ্ছেন সেদিকেই নয়, কীভাবে বা কখন খাচ্ছেন সেদিকেও খেয়াল রাখা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে ঘামের সঙ্গে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায়

সে কারণে পানিস্বল্পতা দেখা দেয় এবং দুর্বল লাগে। এ জন্য কিছুক্ষণ পরপর লবণ ও লেবুর রস দিয়ে পানি পান করা প্রয়োজন। পানি দেহের ভেতরটাকে পরিশোধিত করে। গরমে শরীর সুস্থ রাখতে খাবারের কিছু খাদ্য তালিকা :

শসা: বছরজুড়ে খাওয়া হলেও গ্রীষ্মকালে শসার চাহিদা থাকে সবচেয়ে বেশি। এতে পানির পরিমাণ অনেক বেশি। শসা খেলে শরীর হাইড্রেট থাকে। দেহের তাপমাত্রা থাকে নিয়ন্ত্রণে। দিনের যেকোনো সময়, যেকোনোভাবে শসা খেতে পারেন।

তরমুজ: তরমুজ, খরমুজার মতো ফলে পানির পরিমাণ বেশি থাকে। এমন ফল খেলে শরীরে পানির ঘাটতি তৈরি হয় না। এছাড়াও এসব ফলে রয়েছে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ফাইবারের মতো উপাদান। যা শরীরের জন্য উপকারি।

টক দই : গরমে সুস্থ থাকতে খাবার পাতে রাখুন টক দই। এতে আছে প্রচুর পরিমাণ ক্যালশিয়াম, প্রোটিন ও প্রোবায়োটিক। গরমকালে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে টক দই। চাইলে দইয়ের ঘোল বা লস্যি বানিয়ে খেতে পারেন।

লেবুর শরবত: গরমে শারীরিক ক্লান্তি আর দুর্বলতা কাটাতে পান করুন লেবুর শরবত। এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এটি পুষ্টি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। চাইলে ভাতের সঙ্গেও লেবুর রস মিশিয়ে খেতে পারেন।

ডাবের পানি: এই গরমে শরীরকে চাঙ্গা রাখতে ডাবের পানি পান করুন। এতে আছে প্রয়োজনীয় খনিজ পদার্থ ও ভিটামিন, যা দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি হজমের সমস্যাও দূর করে ডাবের পানি।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর