দাউদকান্দিতে সামি হত্যায় জড়িতদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আপলোড সময় : ০১-১২-২০২৩ ১২:৩১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৩ ১২:৩২:০২ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা গ্রামের ফুল মিয়ার ছেলে মাহমুদুর রহমান সামি (১৩) এর হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলি ও মানববন্ধন করেছে নিহত সামির আত্মীয় স্বজনসহ ওই এলাকার কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা।

আজ ১ ডিসেম্বর সকালে ঢাকা-মতলব সড়কের বিটেশ্বর নামক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বরকোটা গ্রামের গিয়াস উদ্দিন ও জোৎসনা বেগম সামিকে বেরানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে গেল ১৬ নভেম্বর ২০২৩ ইং তারিখে উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি মাছের প্রজেক্ট থেকে সামির হাত পা বাধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ গিয়াস উদ্দিন ও জোৎসনা বেগমকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com