স্থানীয় সরকার দিবস উপলক্ষে দাউদকান্দিতে র‍্যালী ও আলোচনা সভা"

আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ০২:০৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০২:০৯:২০ অপরাহ্ন
জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ১৭-১৯ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক, উপজেলা আ'লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, মারুকা ইউপি চেয়ারম্যান এএসএম শাহজাহান ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলো, জেলা পরিষদ সদস্য জেবুননেছা, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার প্রমূখ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com