নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক

আপলোড সময় : ১৩-০৯-২০২৩ ০৫:২০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৩ ০৫:২২:৫৮ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন এলিট ফোর্সটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের নতুন ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় র‍্যাব-৯ এর ক্যাম্প স্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে র্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন ক্যাম্পে একটি গাছের চারা রোপন করেন। এরপর সুধী সমাবেশে যোগ দেন। খুরশীদ হোসেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে।

কমিশন যেভাবে পরিচালনা করবে, র্যাব সেভাবে দায়িত্ব পালন করবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন-সেটি নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে। এজন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব মানসিকভাবে তৈরি আছে।

র‍্যাবের মহাপরিচালকের সঙ্গে আরও ছিলেন এলিট ফোর্সটির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম এবং পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com