ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে

চার্লসের মাথায় উঠলো রাজমুকুট"

আপলোড সময় : ০৬-০৫-২০২৩ ০৫:৪৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৩ ০৫:৪৮:০১ অপরাহ্ন
ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে মুকুট উঠলো চার্লস তৃতীয়ের মাথায়। শনিবার তার মাথায় রাজমুকুট পরিয়ে দেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এর আগে রাজমুকুটে সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী অর্ব পরিয়ে দেন আর্মাঘের আর্চবিশপ।

এছাড়া রাজার হাতে স্বর্ণখচিত তরবারি তুলে দেন আর্চবিশপ ক্যান্টারবারি। এ সময় ক্যান্টারবেরির আর্চবিশপ তাকে বলেন, বিচার করতে, অন্যায়ের বৃদ্ধি বন্ধ করতে, ঈশ্বরের পবিত্র গির্জা এবং সকল শুভাকাঙ্খী মানুষকে রক্ষা করতে’ এই তরবারি ব্যবহার করতে বলেন।

গ্রিনিচ মান সময় সকাল ৯টা ২০ মিনিটে শোভাযাত্রা নিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসেন রাজা চার্লস এবং রানি ক্যামেলিয়া। সকাল ১০টা থেকে শুরু হয় রাজার অভিষেক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই হাজারের বেশি অতিথি ও রাজপরিষদ। ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তার ভাষণের মধ্য দিয়ে রাজার অভিষেক অনুষ্ঠান শুরু করেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com