পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মত নির্বাচন হবে: ওবায়দুল কাদের

আপলোড সময় : ২৯-০৩-২০২৩ ০৪:৩৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৩ ০৪:৩৭:০৮ অপরাহ্ন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মত নির্বাচন হবে। তারা (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পাবে অনলি ইন পাকিস্তান। দ্যাট ইজ নট এ গুড এক্সাম্পল ফর ডেমোক্রেসি।’

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিকে পার্টিযান করে ফেলেছে বিএনপি। সেটা ২০০১ সালের ইলেকশনে। সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, বঙ্গভবনে শপথ নিতে না নিতেই কি হলো, ১৩ জন সচিব বাদ!’

‘তারা বায়াস্ট পার্টিযান তত্ত্বাবধায়ক সরকার চায়। তারা তত্ত্বাবধায়ক সরকার চায় তাদের নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এ রকম তত্ত্বাবধায়ক সরকার।’

আইডি/প্রিন্স

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com