আপনি যদি চান আপনার সন্তান সত্য কথা বলুক প্রথমে আপনাকে সত্য বলতে হবে: মহিনুল হাসান

আপলোড সময় : ২৩-০২-২০২৩ ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৩ ১১:৫৮:১৮ পূর্বাহ্ন
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, আপনি যদি চান। আপনার বাচ্চা সোনার মানুষ হউক, তাহলে নিজেকেই ভালো মানুষ করতে হবে। বাচ্চা সত্য কথা বলুক' যদি চান, তাহলে আপনি তাঁদের সাথে সত্য কথা বলুন। বাচ্চারা বাবা-মাকে অনুসরন করে। কারন, পরিবারই হলো শিক্ষার হাতেখড়ি। পরিবারে যা শিখবে তা মনে রাখবে।

তাই, বাবা মাকে অবশ্যই, বাচ্চাদের সাথে সুন্দর আচরন, সত্যকথা ও ভালো ব্যবহার করতে হবে। তাহলে বাচ্চারাও এগুলে শিখবে। এছাড়াও শিশুদেরকে সকল অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে, অভিভাবকদেরও সে বিষয়ে সচেতন হতে হবে।

তিঁনি আরো বলেন, আপনার সন্তানকে যদি ছোট বেলা থেকেই আদর্শবান হিসেবে গড়তে পারেন। তাহলে, ওরা বড় হয়ে শহরে লেখাপড়া করতে গেলে আপনাদেরকে আর দুশ্চিন্তা করতে হবে না। ড. জহির খান বৃত্তি' দাতাদের ধন্যবাদ জানাই। এতে যাঁরা বৃত্তি পেলো তাঁরা লেখাপড়ার প্রতি আরো বেশি আগ্রহী হবে।

তিঁনি আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে দাউদকান্দি উপজেলা হলরোমে অনুষ্ঠিত "বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন'এর উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ড. জহির খান বৃত্তির সদস্য সচীব এসএম জাকির হোসেন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক,উপজেলা শিক্ষা অফিসার মো.নূরুল ইসলাম ও বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ড. জহির খান বৃত্তির সদস্য মো. ছুফিউল্লাহ ভূঁঞা।

এসময় উপস্থিত ছিলো, গৌরীপুর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সুন্দলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ ও দক্ষিন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বরকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য ড. জহির খান বৃত্তি মো. আজিজুর রহমান খন্দকার। আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত ২১জন শিক্ষাথীকে নগদ অর্থ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com