চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৮:২৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৮:২৯:৪১ অপরাহ্ন
দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় চন্দ্রশেখরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. নূরআলম (ভূঁইয়া) আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফ্লাইট সার্জেন্ট (অব.) আব্দুর রব, আসাদুজ্জামান গোলজার, এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহীন আহামেদ চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক শরীফ প্রধান।

এছাড়াও সংগঠনের সেক্রেটারি হাসান আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. খোকন মিয়া, নূরুজ্জামান ভূঁইয়া প্রমূখ। এসময় বক্তারা বলেন, চন্দ্রশেখরদী গ্রামে কোন বহিরাগত সন্দেহজনক ঘুরাফেরা করলে ও আইন শৃঙ্খলা বিগ্ন ঘটে এমন পরিস্থিতি দেখলে তাদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহনসহ মাদক ব্যবসায়ীদেরকে মাদকসহ ধরতে পারলে পুলিশের নিকট তুলে দেয়া হবে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ ওই গ্রামের নানান বয়সের শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com