কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলী গ্রামে তরুণ রাজনৈতিক ও সমাজ সেবক মো. শাহীন আলম দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তালতলী মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করা হয়।
খেলায় অংশগ্রহণ করেছেন তালতুলি ফ্রেন্ডস একাদশ বনাম তালতুলি গোল্ডেন একাদশ। পরে খেলায় ২-১ গোলে বিজয়ী হয়েছে ফ্রেন্ডস একাদশ।
খেলা শেষে আলোচনা অনুষ্ঠানে তরুণ রাজনৈতিক, ব্যবসায়ী ও সমাজ সেবক মো.শাহিন আলম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল টিমের সাবেক অধিনায়ক মো. শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন, সাংবাদিক শরীফ প্রধান, মেহেদী হাসান ভূঁইয়া। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে বেশি বেশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পিকে/ এসপি