অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ড. মোশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন তিনি ও স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি "কুমিল্লার সংবাদ- নামের একটি ফেসবুক আইডি থেকে অধ্যক্ষ আব্দুর রহমানের ছবি ব্যবহার করে তাহার নিজগ্রাম ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কলাকোপা গ্রামে সড়কের পাশের সরকারি জায়গা দখলের অভিযোগ এনে একটি পোস্ট করা হয়।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে প্রতিবাদ দেখা দিলে পরে সেটি ওই আইডি থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে আইডিটিতে পোস্টটি খুঁজে পাওয়া যায়নি।

পোস্টটির স্ক্রিনশটের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে কলাকোপা গ্রামে সরেজমিনে গিয়ে সরকারি জায়গা দখলের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারাও অভিযোগটির প্রতিবাদ জানান। স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, ‘জায়গাটি আগে থেকেই অন্য একজনের দখলে ছিল। অধ্যক্ষ আব্দুর রহমান স্থানীয় মানুষের সুবিধা এবং ভাঙন রোধের জন্য সেখানে বাঁশের চারি দিয়ে ব্যবস্থা করেছেন।’

মোকলেস মিয়া বলেন, ‘এখানে ব্যক্তিস্বার্থে নয়, গ্রামের স্বার্থে জায়গাটির রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।’ ভজন সাহা বলেন, ‘বিকেল হলে এই জায়গায় শতাধিক মানুষের উপস্থিতি থাকে। সড়কের পাশে হওয়ায় স্থানীয়রা এখানে সময় কাটান।’

হাকিম মিয়া বলেন, ‘মাছের প্রজেক্টের ভাঙন থেকে জায়গাটি রক্ষা করতে বাঁশের পালা ও চারি দেওয়া হয়েছে। পাশাপাশি মানুষের সুবিধার জন্য জায়গাটি প্রশস্ত করা হচ্ছে।’

অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহমান বলেন, ‘ইলিয়টগঞ্জ বাজার এলাকার একজন বাসিন্দা আগে জায়গাটি নিয়ন্ত্রণ করতেন। যেহেতু জায়গাটি কলাকোপা গ্রামের, তাই গ্রামের উন্নয়নের স্বার্থে সরকারের যথাযথ নিয়ম মেনে আমি জায়গাটি লিজ নিয়েছি।’

তিনি জানান, গ্রামের উন্নয়নের বিষয়টি বিবেচনা করে প্রতিটি পরিবারের একজন সদস্য নিয়ে ‘কলাকোপা সমাজ কল্যাণ সংঘ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। লিজ নেওয়া জায়গাটি মাছের প্রজেক্টের কাজে ব্যবহার হওয়ায় ভাড়া বাবদ বছরে প্রায় ৬০ হাজার টাকা আয় হয়।

ওই অর্থের পুরোটা কলাকোপা সমাজ কল্যাণ সংঘকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে বলে জানান তিনি।

অধ্যক্ষ আব্দুর রহমান আরও বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

তবে ‘কুমিল্লার সংবাদ’ নামের ফেসবুক আইডিটির মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া না যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com