দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৩৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৩৯:১৭ অপরাহ্ন
দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তার ফেইসবুক পেইজে মঙ্গলবার রাতে একটি পোস্ট করেন। পোস্টটিতে তিনি লিখেছেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হবে। একই সঙ্গে ভোটার তালিকা প্রকাশ করা হবে।

দলের গঠনতন্ত্র অনুযায়ী দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন কমিটি থেকে ৭১ জন করে মোট ১,০৬৫ জন কাউন্সিলর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৪১ জন সদস্যসহ সর্বমোট ১,১০৬ জন ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন।

সম্পূর্ণ গণতান্ত্রিক, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে দাউদকান্দি উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।বিষয়টি সকলের সদয় অবগতির জন্য জানানো হলো।

এদিকে সম্মেলনকে সামনে রেখে, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল ইসহাককে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চাই। এমন পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করতে দেখা গেছে।

জানা যায়, হেলাল ইসহাক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৌলতপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।

একাধিক নেতাকর্মীর সাথে আলাপকালে তারা বলেন, হেলাল চেয়ারম্যান দলের দুর্দিনের ত্যাগী নেতা। তিনি চাইলে ঢাকায় ব্যবসা বানিজ্য করে আয়েশি জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি তা না করে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করে শহীদনগরে আওয়ামীলীগের মারাত্মক হামলার শিকার হন। তার মাথা ফেটে যায়, হাত ভেঙ্গে যায়।

এছাড়াও তিনি একাধিক মিথ্যা মামলার শিকার হন। তার মতো ত্যাগীগেই আমরা আগামীতে কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চাই। কারন, ত্যাগীরাই ত্যাগীদের কষ্ট বুঝে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com