ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বলদাখাল, বিশ্বরোড, শহীদনগর, গৌরীপুর রায়পুর ও পুটিয়ানামক স্থানে দিনভর অভিযান চালিয়ে মহাসড়কে চলাচল নিষিদ্ধ, উল্টোপথে চলাচল ও আইন অমান্যকরা এমন আঠারোটি থ্রীহুইলারকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকে দিনভর অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১৮টি থ্রীহুইলার আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
পিকে/এসপি