কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৫:০৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৫:০৭:০০ অপরাহ্ন
কবি, কলামিস্ট, বহু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের ব্যবসায়ী সজ্জন ব্যক্তি মো. আলী আশরাফ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহির রাজিউন)।

তিনি আজ (২২ ফেব্রুয়ারি ২০২৬) রবিবার সকাল সারে দশটায় নারায়ণগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি হার্টঅ্যাটাক জনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার বাদ জোহর গৌরীপুর ঈদগাহ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর নিজ গ্রাম আমিরাবাদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে দাউদকান্দি ও তিতাস উপজেলার সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com