কুমিল্লার দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক সারাদিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় দাউদকান্দি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিওআইসিটির অর্থ এবং প্রশাসন বিভাগের পরিচালক উপসচিব মো. মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. নুরুল আমিন, উপজেলা সহকারী কমিশসার মো. রেদওয়ান ইসলাম।
আইসিটি বিষয়ের উপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইসিটি অফিসার মো. বশির উদ্দীন, দেবিদ্বার উপজেলা আইসিটি অফিসার মোখেছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাউদকান্দি উপজেলা আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর আলম।
পিকে/এসপি