কুমিল্লা-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী সফিউল বাসারের মনোনয়নপত্র সংগ্রহ

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১১:৩৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১১:৩৭:১০ অপরাহ্ন
কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)–এর মনোনীত প্রার্থী হিসেবে সফিউল বাসার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ বুধবার (২৪ ডিসেম্বর (দুপুরে তিনি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাছরীন আক্তারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সফিউল বাসার বলেন, কুমিল্লা-১ আসনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই। দাউদকান্দি ও মেঘনা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। এ পর্যন্ত এ আসন থেকে মোট ৬ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com