খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে তরবিয়তী সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০২:৫৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০২:৫৬:৩৯ অপরাহ্ন
খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে তরবিয়তী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার গৌরীপুরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় খেলাফত মজলিসের উপজেলা সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাইফীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী সৈয়দ জাহিদুল ইসলামের পরিচালনায় উক্ত তরবিয়তী সভায় দরসে কোরআন পেশ করেন খেলাফত মজলিসের কুমিল্লা উত্তর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফী।

সভায় হাতে কলমে শিক্ষা বিষয় পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাইফী। বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও সৈয়দ আব্দুল কাদের জামাল।

সভাটি নতুন যোগদানকৃত সদস্যদের শপথ পাঠ ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com