ভবঘুরে লোকদের উচ্ছেদ করে নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই: ডাকসু ভিপি প্রার্থী জাহিদ

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:৫৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১২:০০:৫৬ পূর্বাহ্ন
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী জাহিদ হাসান রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল সারে ১১টায় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় সাথে ছিলেন, তানভীর নুহাশ শান্ত, ফাহিম, আফজাল ও কাউসার প্রমূখ।

জাহিদ হাসান বলেন, একটি নিরাপদ ও বাস্তবমুখী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছি। আমার ৩৯হাজার শিক্ষার্থী ভাইবোনের বিভিন্ন নৈতিক ও ন্যায্য দাবি দাবা ভার্সিটি প্রশাসনের মাধ্যমে পুরণ করাই আমার লক্ষ্য।

প্রতিটি হলে গণরুম ও গেস্ট রুম নামক প্রথাকে চিরতরে বন্ধ করে দেয়া। ক্যাম্পাসে ভবঘুরে লোকদের উচ্ছেদ করার মাধ্যমে শিক্ষার্থী ভাই বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই । আবাসন সংকট সমাধানে ছাত্রী হল নির্মানে প্রশাসনের সাথে ডাকসুর সম্ময় সাধনের মাধ্যমে কাজকে ত্বরান্বিত করা। শিক্ষক নিয়োগে এক্সপার্ট প্যানেল গঠন করে ভার্সিটিতে শিক্ষক নিয়োগ করা।

জাহিদ হাসান, ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রানিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামের বাসিন্দা। সে সকলের নিকট দোয়া চেয়েছেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com