দাউদকান্দিতে আলেম ওলামা ও রাজনীতিবিদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান

আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ১০:০০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ১০:০২:০৯ অপরাহ্ন
দাউদকান্দিতে আলেম ওলামা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) বিকেল ৪টায় দাউদকান্দি ও তিতাস উন্নয়ন ফোরামের আয়োজনে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের খামারপাড়া দারুল ইসলাম মাদরাসার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি ও তিতাস উন্নয়ন ফোরামের সভাপতি মাও. সৈয়দ আব্দুল কাদের জামাল-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খেলাফতে মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মোশাররফ হোসেন

খেলাফতে মজলিস কুয়েত শাখার সভাপতি মাওলানা হুজায়ের, জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার, হেফাজতে ইসলাম তিতাস উপজেলার সভাপতি মুফতি নুরুল ইসলাম নদবী, দাউদকান্দি শাখার সহ-সভাপতি মাওলানা আবু বকর, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ফয়েজী। এসময় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com