দাউদকান্দি পাবলিকিয়ান স্টুডেন্ট'স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলন ও নৌকা ভ্রমণ

আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ১১:২৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ১১:৩০:৪১ অপরাহ্ন
"দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত দাউদকান্দির শিক্ষার্থীদের সংগঠন দাউদকান্দি পাবলিকিয়ান স্টুডেন্ট'স এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯ জুন ২০২৫) বিকেল ৪টায় দাউদকান্দি কেরাসিন ঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রলার যোগে গোমতী নদী দিয়ে ভ্রমণের উদ্দেশ্যে রওনা করেন। পরে দাউদকান্দি ব্রীজের নীচে ফটো শেসন শেষে মেঘনা ধনাগোদা নদী ধরে নদীর সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য দেখকে দেখতে দক্ষিনে চলতে থাকে ট্রলার।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কালির বাজার পৌছেলে পূনারায় ট্রলার ঘুড়িয়ে দাউদকান্দির পথে ফিরতে থাকে। পথিমধ্যে ট্রলার থামিয়ে মুড়ি চানাচুরে আয়োজন। খাওয়া শেষে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়।

আলোচনার মধ্যমণি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ছাত্রনেতা আনিসুর রহমান খন্দকার অনিক। ইতিমধ্যে পশ্চিম আকাশে সূর্যাস্ত। চারিপাশ অন্ধকার হয়ে আসছে। শুরু হলো গান গাওয়ার পালা।

খন্দকার অনিক ট্রলার থেকে ছোট একটি প্লাস্টিকের ড্রাম সংগ্রহ করে এটার মধ্যেই ঢোলের তাল উঠান....ঢোলের শব্দ আর উপস্থিতিদের হাত তালিতে অন্যরকম গানের আসর বসে নদীর উপর। সেই তালে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা..... সাদের লাউ বানাইলো মোরে....... দেদে পাল তুলে দে.....গান গাইতে গাইতে কেরাসিন ঘাটে পৌছে যায় ট্রলারটি। পরে, সকলকে ধন্যবাদ জানিয়ে ভ্রমণের পরিসমাপ্তি করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি পাবলিকিয়ান স্টুডেন্ট'স এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান, ঢাকা বিশ্ব- বিদ্যালয়ের নাসিব, হাসিব রানা, ওমর ফারুক, মোঃ সুফি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল- আমিন, শাহদীন সাত্তার ওহি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অলি আহমেদ, মোঃ ইব্রাহিম হক, জগন্নাথ বিশ্ব- বিদ্যালয়ের আব্দুর রহমান শুভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এস. এম রাহাদ ইসলাম,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোঃ মেহেদী হাসান, মোঃ ফাহিম ভূইয়া, মোঃ আশিক আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইফতিয়ার ফাহিম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের এস.এম তানভীর।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com