মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

ইঞ্জিনিয়ার আবদুস সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় দাউদকান্দি ও তিতাসে আনন্দ মিছিল

ইঞ্জিনিয়ার আবদুস সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় দাউদকান্দি ও তিতাসে আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা-১ আসনের নৌকার মাঝি বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)'র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন দাউদকান্দি-তিতাস উপজেলা আ.লীগ।

গত সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলা আ.লীগের উদ্যোগে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আ.লীগ থেকে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে মনোনীত করায় তৃনমুল নেতাকর্মী ও সাধারণ জনগণ প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল বের করেন।

পথে পথে আনন্দ মিছিলে প্রধান অতিথি কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আ.লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।দাউদকান্দি আ.লীগের কেন্দ্রীয় কার্যলয় থেকে শুরু করে দাউদকান্দি বাজার, দাউদকান্দি টোলপ্লাজা

গৌরীপুর বাজার, ইলিয়টগঞ্জ বাজার ও তিতাসের সদর কড়িকান্দি বাজার, বাতাকান্দি বাজার, মছিমপুর বাজার, আসমানিয়া বাজারসহ ১৮ টি ইউনিয়ন পদক্ষীন করে৷ এই সময় দাউদকান্দি-তিতাসের জনসাধারণের মাঝে স্বস্তি দেখা গিয়েছে।

ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর আ. লীগের মনোনয়ন পাওয়ায় জনসাধারণের ইচ্ছের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন, দাউদকান্দি-তিতাসের আ.লীগের তৃনমূলের নেতাকর্মীরা৷

আনন্দ মিছিলে অংশ গ্রহণ করে, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয় বলেন, ১৫ বছর আ. লীগ ক্ষমতায় থাকলেও দাউদকান্দি-তিতাসের কাঙ্খিত উন্নয়ন হয়নি,সাধারণ মানুষের জীবনযাত্রার প্রত্যাশিত মানোন্নয়ন হয়নি।

এসব দিক বিবেচনায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবার একজন সৎ, নির্লোভ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলীকে এই আসনে মনোনয়ন দিয়েছেন, এজন্য বঙ্গবন্ধুকন্যার প্রতি অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দাউদকান্দি-তিতাসের মানুষের চাওয়াকে মূল্যায়ন করেছেন। ছাত্র রাজনীতি থেকে আ. লীগের রাজনীতি করা এবং অনেক পেশাজীবি সংগঠন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়েছি৷

আমি শতভাগ আত্মবিশ্বাসী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাউদকান্দি-তিতাসের মানুষ নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিবে৷

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি বশিরুল আলম মিয়াজি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ,

দাউদকান্দি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস আ.লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, দাউদকান্দি উপজেলা আ. লীগের সহ-সভাপতি এস এম কেরামত আলী, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার

তিতাস উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান,কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সদস্য আলহাজ্ব মো.নাছির উদ্দিন,উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহ-আলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মো.সারওয়ার হোসেন বাবু, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,কলাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুকবল মাহমুদ প্রধান, নাজমূল হাসান কিরণ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ