শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

তফসিলকে স্বাগত জানিয়ে দাউদকান্দি আওয়ামী লীগের আনন্দ মিছিল

তফসিলকে স্বাগত জানিয়ে দাউদকান্দি আওয়ামী লীগের আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। ১৫ই নভেম্বর ২০২৩ (বুধবার) সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই দাউদকান্দি পৌর শহরে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমবেত হন।

এরপর আনন্দ মিছিল বের করা হয়। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দেয়া হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া ও  উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতারা। মিছিলে দাউদকান্দি উপজেলা ও ইউনিয়ন, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ  সমর্থকবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে।

ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, প্রিয় দাউদকান্দি-তিতাস বাসী, আপনারা সবাই অবগত আছেন যে, আজকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আগামী ০৭-০১-২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দাউদকান্দি ও তিতাসের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য চতুর্থবারের মতো আবারো বাংলাদেশের আপামর জনতার শ্রদ্ধার ও ভালোবাসার মার্কা নৌকা মার্কা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন দাউদকান্দি তিতাসের মাটি ও মানুষের নেতা বর্তমান জাতীয় সংসদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া মহোদয়।

দাউদকান্দি ও তিতাসবাসী চতুর্থবারের মতো আবারো উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার