সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

কুবি'র লিও ক্লাবের শেড দ্যা ফিউচার গাছ বিতরণ

কুবি'র লিও ক্লাবের শেড দ্যা ফিউচার গাছ বিতরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেবামূলক সংগঠন 'লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি' কর্তৃক আয়োজিত 'ফ্রী গাছ বিতরণ কর্মসূচি ' সম্পন্ন হয়েছে।

শেড দ্যা ফিউচার প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ই নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে সংগঠনটি কর্তৃক আয়োজিত হয় সারাদিন ব্যাপী এই গাছ বিতরণ কর্মসূচি।

পুরো কর্মসূচি টিতে রাখা হয়েছিল বিভিন্নরকমের ফুল ও ফল গাছ যার মধ্যে জাম্বুরা, জাম, পেয়ারা, লটকন, ডালিম, সোনালী ফুল সহ অন্যান্য গাছ ছিল। আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির ফ্যাকাল্টি এডভাইজর অধ্যাপক ড. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কো-এডভাইজর লায়ন মো: জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজর অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ' লিও ক্লাব সেবার উদ্দেশ্যে কাজ করে, আজকের এই আয়োজনও মানুষ, পরিবেশ, সমাজ ও বিশ্বের জন্যই একটি সেবা। ভবিষ্যতে আরও ভালো যুগোপযোগী সেবামূলক কার্যক্রমে এই ক্লাব সচেষ্ট থাকবে সেই আশা রাখি।

এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক হাসিন মাহতাব মাহিন বলেন, ' আমরা লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি সেবামূলক কার্যক্রম করে থাকি সাধারণত। আরও পরিষ্কার ভাবে বললে আমরা সেবা দেওয়ার মোটিভেই কাজ করি। এ বছরে আমরা গ্রীষ্মে বেশ তাপদাহের মধ্য দিয়ে গিয়েছি,

এখন যেহেতু শীতকাল শুরু হচ্ছে এই সময়ে আমরা নতুন চারা রোপণ করলে সামনে গ্রীষ্মকাল আসতে আসতে চারা গুলো গাছে পরিণত হয়ে যাবে। এর ফলে পরিবেশ রক্ষাও হবে আমরাও তীব্র গরম থেকে কিছুটা সস্তি পাব। মূলত এরকম একটি চিন্তা থেকেই এবারের এই আয়োজন। '

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর