শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্তে ৫ মার্কিন সেনা নিহত

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্তে ৫ মার্কিন সেনা নিহত
পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে হেলিকপ্টারটি রিফুয়েলিং করার সময় দুর্ঘটনার শিকার হয়।

এরই মধ্যে দুর্ঘটনাস্থলের কাছাকাছি মার্কিন সামরিক উড়োজাহাজ এবং জাহাজ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। সামরিক বিবৃতিতে হেলিকপ্টারটি কোত্থেকে যাত্রা শুরু করেছিল এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি। খবর বিবিসির।

ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে লড়াই শুরু হওয়ার পর ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে নিজেদের তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে প্রভাশালী দেশটি সেখানে দু’টি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমান মোতায়েন করেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন হয়ে আছে তা ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তাদের রণতরী বহর মোতায়েনের মধ্য দিয়েই প্রতিফলিত হয়েছে।

নির্দিষ্টভাবে লেবাননের শক্তিশালী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহকে এই যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত রাখতে চায় যুক্তরাষ্ট্র।
প্রত্যক্ষ সমর্থন দিয়ে হিজবুল্লাহকে শক্তিশালী করে তুলেছে আঞ্চলিক শক্তি ইরান,

তারা ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাসকেও তহবিল ও অস্ত্রশস্ত্রের যোগান দেয়। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, ‘সেনারা প্রতিদিন আমাদের সেবা দেওয়ার জন্য নিজেদের জীবন বাজি রাখছে। আমরা নিহত সব যোদ্ধাদের জন্য প্রার্থনা করি।’

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার