রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

আবারও নৌকা প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লাহ: সুবিদ আলী ভূঁইয়া

আবারও নৌকা প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লাহ: সুবিদ আলী ভূঁইয়া
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, আমার বিশ্বাস আপনারা (জনগণ) উন্নয়নের পক্ষে থাকবেন।

জনগণের ভোটে আমি তিনবারের সংসদ সদস্য। আসন্ন নির্বাচনে আমি আবারো নৌকা প্রতীকে নির্বাচন করবো ইনশাল্লাহ। বুধবার বিকেলে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নে অনুষ্ঠিত, বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শত বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতু নির্মাণসহ বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বয়স্ক মানুষ বলতে পারবেন, আগের সরকারগুলো দেশের জন্য কী করেছে আর শেখ হাসিনার সরকার কী করেছে। আগে মানুষ শহরে যাবো বলতো। আর এখন গ্রামগুলোই শহর হয়ে গেছে। প্রতিটি গ্রামে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ করা হয়েছে।

গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া। গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমির আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার।

পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ