শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

বক্সার সুর কৃষ্ণকে সংবর্ধনা দিল রাঙ্গামাটি জেলা প্রশাসন

বক্সার সুর কৃষ্ণকে সংবর্ধনা দিল রাঙ্গামাটি জেলা প্রশাসন
এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট ২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলার জুরাছড়ি উপজেলার কৃতি সন্তান সুর কৃষ্ণ চাকমাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায়

অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরিন ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিন,

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মিজানুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: শফিউল আজম প্রমুখ।

সংবর্ধনা সভায় অনুভূতি ব্যক্ত করে সুর কৃষ্ণ চাকমা সংবর্ধিত হওয়ায় তিনি জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানান এবং দেশের মুখ উজ্জল করে ভবিষ্যতেও তিনি জয়ের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয়।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার