শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে হত্যার ঘটনায় ভাগ্নির জামাইকে আটক করেছে পুলিশ

বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে হত্যার ঘটনায় ভাগ্নির জামাইকে আটক করেছে পুলিশ
মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাগ্নির জামাইকে আটক করেছে পুলিশ। তার নাম জহিরুল ইসলাম। তিনি নিহত জেকি আক্তারের বড় বোনের মেয়ের জামাই। নরসিংদীর মাধবদীতে শ্বশুরবাড়ি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জহিরুল ইসলামের বাড়ি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আলগীরচর গ্রামে।বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেন। হত্যার ঘটনায় জেকি আক্তারের বাবা আবুল হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী দক্ষিণপাড়ার সৌদি প্রবাসী শাহ আলমের বাড়ির দরজা ভেঙে মা ও দুই ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেকি আক্তারের ভাই শামীম আহমেদ বলেন, ‌‘জহিরুল আমার বড় বোন শিল্পীর মেয়ে আনিকার জামাই। ভাগ্নির বিয়ের পর শ্বশুরবাড়িতে সমস্যা হওয়ায় প্রায়ই আমার বোনের বাড়িতে এসে থাকত। জহির ও এ বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করত।

সোমবার সকালে জেকির চরছয়ানী গ্রামের বাড়িতে গিয়ে নাস্তা খেয়ে চলে আসে। আবার রাত আটটার দিকে আমার বোনের বাড়িতে যায়। সেখানে যাওয়ার কথা তার শাশুড়ি ও বউকে জানাতে নিষেধ করে। আমার বোন বিষয়টি আমার বড় বোন ও ভাগ্নিকে জানায়।

একারণে জহিরুল বটি-দা দিয়ে কুপিয়ে আমার বোন ও দুই ভাগ্নেকে হত্যা করে পালিয়ে মাধবদী আমার বড় বোনের বাসা যায়। সেখান থেকে পুলিশ রাতে তাকে আটক করে। ভাগ্নের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় আমার ভাগ্নি বেশিরভাগ সময় আমার বোনের বাড়িতে থাকত। এ নিয়ে জামাই ও ভাগ্নির মধ্যে বিরোধ চলছিল।

’ মামলার বাদী ও জেকি আক্তারের বাবা আবুল হোসেন জানান, আমার মেয়ে ও নাতিদের পরিকল্পিতভাবে হত্যা করেছে জহিরুল। আমার নাতিনের বিয়ের পর থেকে সংসারে অশান্তি চলে আসছে।

বাঞ্ছারাপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, জহিরুল নামের একজনকে আটক করা হয়েছে।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার