শনিবার, ০১ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০১ অগাস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান

যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান
বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্র বানানোর প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয় সেই অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন তিনি। শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে। আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। বুধবার (১৮ অক্টোবর) সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় শেখ রাসেল দিবস ২০২৩ ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান।

বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্মার্ট বাংলাদেশ পদক ও স্মার্ট জেলা উদ্ভাবনী চ্যালেঞ্জ পদক তুলে দেয়া হয়। বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ দেশ গড়ে তোলার কাজ করছে আওয়ামী লীগ সরকার।

শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি হবে আজকের শিশুরা। এসময় বিশ্বজুড়ে চলা যুদ্ধ, অস্ত্রের ঝনঝনানি ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিকে/এসপি
ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ

ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ